প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম
নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সংগৃহীত ছবিমসজিদের মধ্যে বসে বলছি, ১০০ ভাগ চেষ্টা চালাবো এই ৭৯ জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখতে মন্তব্য করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, যদি তারা এদিক–ওদিক করে, আমরা চেপে ধরবো—সে সংসদের ভেতরে হোক বা সংসদের বাইরে হোক।
তিনি বলেন, চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে—এই ৭৯ জন। আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের কাছে দল–বেদল, ধর্ম–অধর্ম নেই। মানুষ হলেই তার প্রতি—আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে—তা হিসাব করে দেখবো, সেটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, আর অন্য দলের লোক করলেই ধরা লাগবে—এটা ন্যায়বিচার নয় বলে মন্তব্য করেন তিনি।
আমি এমপি শুধু ১ লাখ ৮৩ হাজার ভোট পাওয়া মানুষের নই মন্তব্য করে তিনি বলেন, আমি সাড়ে ৪ লাখ ভোটারের সবার এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো, আপন বোনের মতো মনে করি।
এসময় আগামী পাঁচ বছর সঠিকভাবে দায়িত্ব পালন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
/ইউএমএইচ