শহিদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের ফুল, ২২ সেকেন্ডের ভিডিও শেয়ার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

শহিদ মিনারের সামনে ফুল হাতে দাঁড়িয়ে চারজন ভাষা শহিদদের নামে স্লোগান দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে

2026-02-21T12:00:03+00:00
2026-02-21T12:00:03+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
শহিদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের ফুল, ২২ সেকেন্ডের ভিডিও শেয়ার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম 
শহিদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের চারজন নেতা-কর্মীর ফুল দেওয়ার ভিডিও ফেসবুকে। সংগৃহীত ছবি
শহিদ মিনারের সামনে ফুল হাতে দাঁড়িয়ে চারজন ভাষা শহিদদের নামে স্লোগান দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতা-কর্মী শহিদ মিনারে ফুল দিচ্ছেন।  

শুক্রবার দিবাগত মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী। 

তিনি ভিডিও ও ছবি শেয়ার করে লেখেন, চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা। 


২২ সেকেন্ডের ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। শহীদ মিনারের অবস্থান কোথায় সে সম্পর্কেও ফেসবুকের পোস্টে উল্লেখ করা হয়নি। 

এসময় ভিডিওতে দেখা যায়, ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে  স্লোগান দিচ্ছেন।  


/ইউএমএইচ
  বিষয়:   নিষিদ্ধ ছাত্রলীগ  শহিদ মিনার  ফুল বিতরণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: