কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৬

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর ভ্রাতৃপতিম সংগঠনের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই‍ দলের একাধিক

2026-02-21T14:19:21+00:00
2026-02-21T14:19:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৬
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর ভ্রাতৃপতিম সংগঠনের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই‍ দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তবে এই এ ঘটনায় একে-অপরকে দুষছেন নেতাকর্মীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষকদলের সদস্য মঞ্জুর আলম, ছাত্রদল নেতা মো. ইমনসহ ৮জন আহত হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে জামায়াত নেতা আলমগীর, এনাম ও মামুনসহ ৮ থেকে ১০ জন আহত হয় বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়।


ঘটনায় জামায়াতকে অভিযুক্ত করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ফারুক হোসেন জানান, নির্বাচনের দিন হিন্দুপাড়ার ভোটার নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার রেশ ধরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দৌলতপুর জামে মসজিদে নামাজ পড়তে গেলে জামায়াতের যুব সংগঠনের সেক্রেটারির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। 

এদিকে কর্ণফুলী জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে স্থানীয় বিএনপি ও মাদক ব্যবসায়ী কর্তৃক জামায়াত কর্মীদের বাড়িতে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য জামায়াতের নেতাকর্মীরা ফাজিল খার হাট বাজারে আসলে স্বেচ্ছাসেবক দল নেতা টিটুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয় এবং বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, এ ঘটনায় কোনোপক্ষ অভিযোগ করেনি, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কর্ণফুলী  বিএনপি  জামায়াতে  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: