আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ

2026-02-21T14:26:33+00:00
2026-02-21T14:26:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ৮০)
সংগৃহীত ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। 

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।


কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী উপজেলার বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা একত্রিত হয়ে বসুরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   আওয়ামী লীগ  নেতাকর্মী  আটক  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: