স্ত্রীর পলায়নের খবরে বন্দির আত্মহত্যা!

কেরানীগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ভাইয়ের সঙ্গে স্ত্রীর পলায়নের খবর শুনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গলায় ফাঁস নিয়ে রফিকুল ইসলাম (২৮) নামে এক বন্দি আত্মহত্যা

2026-02-21T15:05:09+00:00
2026-02-21T15:05:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীর পলায়নের খবরে বন্দির আত্মহত্যা!
কেরানীগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম 
স্ত্রীর পলায়নের খবরে বন্দির আত্মহত্যা!
ভাইয়ের সঙ্গে স্ত্রীর পলায়নের খবর শুনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গলায় ফাঁস নিয়ে রফিকুল ইসলাম (২৮) নামে এক বন্দি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারের ভেতর একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে চাদর পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। মৃত রফিকুল ইসলাম কেরানীগঞ্জ থানার একটি মামলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে কারাগারে বন্দি ছিলেন।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কারাসূত্র ও কারা নথি থেকে জানা যায়, শুক্রবার বিকেলে কারাগারের ‘লক-আপ’ (বন্দিদের সেলে ঢোকানোর প্রক্রিয়া) হওয়ার কিছুক্ষণ আগে রফিকুল কারাগারের ভেতরে থাকা একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে নিজের ব্যবহৃত শীতের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস নেন। বিষয়টি কারারক্ষীদের নজরে এলে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন।


কারাগারের প্রাথমিক তদন্ত ও সহবন্দিদের মাধ্যমে জানা গেছে, রফিকুল ইসলাম গত জানুয়ারি মাসে কারাগারে আসার পর থেকেই বিমর্ষ ছিলেন। সম্প্রতি তিনি খবর পান, তার স্ত্রী তারই এক ভাইয়ের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে গেছেন। এই সংবাদ শোনার পর থেকেই তিনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, পারিবারিক এই চরম অবমাননা ও মানসিক যন্ত্রণা সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, রফিকুল ইসলাম কেরানীগঞ্জ থানার একটি মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। এর আগেও তিনি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন এবং জামিনে বেরিয়ে গিয়েছিলেন। গত জানুয়ারিতে তিনি আবারও কারাগারে আসেন। শুক্রবারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   স্ত্রী  পলায়ন  বন্দি  আত্মহত্যা  কেন্দ্রীয় কারাগার  কেরানীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: