গড়াই নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকায় গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার

2026-02-21T14:35:37+00:00
2026-02-21T14:35:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গড়াই নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ৫৯)
মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকায় গড়াই নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকায় গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম।


স্থানীয়রা জানান,  শনিবার সকাল ৯টার দিকে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকায় গড়াই নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

ওসি শফিকুল জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য জানা যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   গড়াই নদী  অজ্ঞাত মরদেহ  উদ্ধার  কুষ্টিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: