ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে কুরমান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ

2026-02-21T13:38:15+00:00
2026-02-21T13:38:15+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে কুরমান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ রেল স্টেশনের আউটারের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু
হয়। 

নিহত ব্যক্তি মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলীর ছেলে।


জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, মৃত কুরমান আলী কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি কানে শোনতেন না। সকালে তিনি মেলান্দহ স্টেশন সংলগ্ন তার বাড়িরপাশে রেল লাইনের উপর বসে ছিলেন। এ সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় তার সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  ট্রেন  কাটা পড়ে  বৃদ্ধ  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: