মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য

2026-11-02T13:33:11+00:00
2026-11-02T13:33:11+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম 
ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার। ছবি : সময়ের আলো
মেহেরপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেয়ার ডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য এক লাখ সাতাত্তর হাজার টাকা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ নামক স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তেষট্টি হাজার টাকা।


অন্য কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর রিফুজি পাড়া মাঠ নামক স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ার ডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক লক্ষ চৌদ্দ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মেহেরপুর সীমান্ত  কুষ্টিয়া  বিজিবি  পৃথক অভিযান  ভারতীয়  মাদকদ্রব্য  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: