ফেসবুকে ‘ঢাকা দখলের’ পোস্ট, গ্রেফতার ছাত্রলীগ নেতা

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসাদ মোল্লা (৩০) বরিশালের

2026-11-02T12:12:35+00:00
2026-11-02T12:12:35+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফেসবুকে ‘ঢাকা দখলের’ পোস্ট, গ্রেফতার ছাত্রলীগ নেতা
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম 
আসাদ মোল্লা। ছবি : সংগৃহীত
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের ঢাকা দখলসংক্রান্ত একটি পোস্ট দেন। এর জেরে শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়। তিনি উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।

উজিরপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ছাত্রলীগ  আসাদ মোল্লা  ঢাকা দখল  ফেসবুক পোস্ট  বরিশাল  উজিরপুর  আওয়ামী লীগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: