মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাকে অসম্মান করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

2026-11-02T11:47:06+00:00
2026-11-02T11:47:06+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম 
পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবি : সময়ের আলো
পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাকে অসম্মান করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বার খান ও মো. সিরাজুল আলম মোল্লাসহ অন্যরা।


বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মানিক পশারী  বীর মুক্তিযোদ্ধা  পটুয়াখালী  পিরোজপুর  মুক্তিযোদ্ধা সংসদ  মানববন্ধন  বিক্ষোভ সমাবেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: