মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাকে গার্ড অব অনার দেওয়া ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন

2026-10-29T15:23:25+00:00
2026-10-29T15:23:25+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:২৩ পিএম 
মানিক পশারীর মৃত্যুর পর তাকে গার্ড অব অনার দেওয়া ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন। ছবি : সময়ের আলো
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাকে গার্ড অব অনার দেওয়া ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় পিরোজপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পিরোজপুর সদর উপজেলা কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।

মানিক পশারী জামায়াত নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ছিলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সাবেক আর্মি সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার, আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।


মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া ও তার দাফনে বাধা দেওয়ার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কারও আপত্তি থাকলে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   মুক্তিযোদ্ধা  মানিক পশারী  গার্ড অব অনার  দাফন  বাধা  প্রতিবাদ  মানববন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: