নওগাঁয় ভাড়া বাসা থেকে জাল নোটসহ গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সঙ্গে তার কাছ থেকে

2026-10-29T13:57:57+00:00
2026-10-29T13:57:57+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
নওগাঁয় ভাড়া বাসা থেকে জাল নোটসহ গ্রেফতার ১
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম 
জাল নোটসহ গ্রেফতার আব্দুল জব্বার। ছবি : সময়ের আলো
নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সঙ্গে তার কাছ থেকে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিণ পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে এবং তিনি ওই এলাকায় রুহুর আমিনের বাসায় ভাড়া থাকতো। 

এদিন রাত ১০টায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিণ পাড়া এলাকায় রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া জাল নোট বাজারজাত করার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের ভাড়াটিয়া আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়। এসময় ভাড়া বাসায় জব্বারের হেফাজত থেকে জাল নোট উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা হয়।

এক ক্লিকে কপি করুন

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া যেকোনো অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

সময়ের আলো/জোই
  বিষয়:   নওগাঁ  ভাড়া বাসা  জাল নোট  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: