সাড়ে তিন ঘণ্টা পর মির্জাপুরে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর

2026-10-29T13:10:30+00:00
2026-10-29T13:10:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাড়ে তিন ঘণ্টা পর মির্জাপুরে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:১০ পিএম 
ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্লিপার ভেঙে যায় এবং রেললাইন বেঁকে যায়।


পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টাঙ্গাইল  মির্জাপুর  ট্রেনের লাইনচ্যুত  বগি উদ্ধার  কাজ শুরু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: