ঝিনাইদহের হত্যা মামলার প্রধান আসামি ১৩ বছর পর গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুণ্ডু গ্রামের ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ

2026-10-29T13:06:30+00:00
2026-10-29T13:06:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহের হত্যা মামলার প্রধান আসামি ১৩ বছর পর গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:০৬ পিএম 
গ্রেফতার চঞ্চল বিশ্বাস। ছবি : সময়ের আলো
ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুণ্ডু গ্রামের ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৮ অক্টোবর) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চঞ্চল শহরের ভুটিয়ারগাতী এলাকার বাসিন্দা।

ঝিনাইদহ সিআইডি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত) আখতার হোসেন মিনা জানান, ব্যবসায়ী সুলতান আহমদের পুলিশ লাইন্সের সামনে একটি গ্রিলের দোকান ছিলো। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। চুয়াডাঙ্গার একটি ঠিকাদারি কাজের কিছু টাকা চঞ্চলের কাছে পেত সুলতান। এ নিয়ে তাদের মাঝে বিরোধও চলছিল। এরই জের ধরে ২০১৩ সালের ২৯ জুন সন্ধ্যায় মোবাইলে সুলতানকে ডেকে নেয় চঞ্চল। পরদিন ৩০ জুন সকালে উদয়পুর গ্রামের মাঠ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী করে চঞ্চলকে প্রধান আসামি করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করে। মামলার পর থেকেই পলাতক ছিলো চঞ্চল বিশ্বাস। হত্যা মামলার তদন্ত শেষে চঞ্চল ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১৭ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামিরা মামলাটির বিচার ও তদন্ত কার্যক্রম বন্ধে উচ্চ আদালতে আবেদন করে স্থগিত করে। গত মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর সিআইডিতে তদন্ত দেয় আদালত।


পুলিশ পরিদর্শক (নিরস্ত) আখতার হোসেন মিনা বলেন, মামলার তদন্তভার পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি চঞ্চলের অবস্থান শনাক্ত করে আমরা তাকে গ্রেফতার করি। তিনি তার নাম পরিবর্তন করে সুজা বিশ্বাস রেখে আশুলিয়ার কাঠগড়ার আলম মার্কেট এলাকায় ব্যবসা করে আসছিলো। চার্জশিটে থাকা অন্য আসামি জাহাঙ্গীর আলম ২০২২ সালে মারা গেছেন। এই মামলার তদন্ত চলছে। নতুন কেউ অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধেও তদন্ত রিপোর্ট প্রদান করা হবে। আসামি চঞ্চলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝিনাইদহ  হত্যা মামলা  প্রধান আসামি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: