গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৩

​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে

2026-10-29T11:23:14+00:00
2026-10-29T11:49:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৩
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এএম  আপডেট: ২৯.১০.২০২৬ ১১:৪৯ এএম
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

​বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

​আহতরা হলেন, টেংগারচর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের ভাই আতাউর (৪০), ভাতিজা বাইজিদ (১৪) এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহেল (৪১)।

​স্থানীয় সূত্র জানায়, একসময়ে বর্তমান ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপন ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের মধ্যে সুসম্পর্ক থাকলেও বেশ কয়েক বছর আগে তারা দুটি আলাদা গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। গত ইউনিয়ন পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব বিরোধ মিমাংসায় স্থানীয়ভাবে অন্তত পাঁচবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা লেগেই ছিল।

​ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, পেশায় আমি একজন আড়তদার। বুধবার রাতে অন্যান্য দিনের মতো আড়তের বেচাকেনা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জাকির প্রধানের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। রিপন মেম্বারের অনুসারী সানজিদ, রিমন, রিফাত ও শাহজালালসহ ৮-১০ জন টেঁটা, রামদা ও ছুরি নিয়ে আমার ওপর হামলা চালায়। আমি প্রাণভয়ে পালিয়ে এসে বিষয়টি স্বজনদের জানাই। পরে আমার স্বজনেরা সেখানে গেলে আমার ছোট ভাই আতাউরকে টেঁটাবিদ্ধ করা হয়। তাকে বাঁচাতে তার ছেলে বাইজিদ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহেল এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।


​এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে বায়েজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে টেঁটাবিদ্ধ আতাউর ও কুপিয়ে জখম করা সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শাহজালাল ও রিফাত নামের দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সুন্সীগঞ্জ  গজারিয়া  প্রতিপক্ষের হামলা  টেঁটাবিদ্ধ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: