প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:০৭ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১০:২০ এএম
ভোট দিচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। ছবি : সময়ের আলো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ৭ নম্বর কক্ষে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার পর দেলাওয়ার হোসেন আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হলে ফলাফল যা-ই হোক, তিনি তা মেনে নেবেন। তবে নির্বাচন ‘মাগুরা মার্কা’ হলে সেই ফলাফল মেনে নেবেন না বলে মন্তব্য করেন তিনি।
তিনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নিরপেক্ষভাবে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সময়ের আলো/জোই