টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে নীল সাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।বৃহস্পতিবার (২৯

2026-10-29T11:12:01+00:00
2026-10-29T11:12:01+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:১২ এএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে নীল সাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন এ ট্রেনের যাত্রীরা। 

মির্জাপুর মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   টাঙ্গাইল  ট্রেন লাইনচ্যুত  ঢাকা  উত্তরবঙ্গ  ট্রেন চলাচল বন্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: