বিশ্বম্ভরপুরে বিরোধ মেটাতে গিয়ে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের

2026-10-29T13:21:36+00:00
2026-10-29T13:25:36+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিশ্বম্ভরপুরে বিরোধ মেটাতে গিয়ে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:২১ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ১:২৫ পিএম
আহত সুফিয়া বেগম। ছবি : সময়ের আলো
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গণমাধ্যমকর্মী মো. রিপন মিয়া (৩৮)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকার মৃত নুরুল ইসলামের দ্বিতীয় ছেলে আতিকুল ইসলামের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রিপন মিয়ার দাবি, তার চাচাতো ভাইদের সঙ্গে তাদের ফুফুর পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তার ফুফু বিরোধের বিষয়গুলো মীমাংসার জন্য রিপনের বাবা-মাকে অনুরোধ করেন। পরে দুই পরিবারের বিরোধ মেটাতে তার পরিবার এগিয়ে গেলে এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে।

অভিযোগে বলা হয়, এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে লোহার রড, শাবল ও বাঁশের লাঠি দিয়ে তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে তার মা সুফিয়া বেগম (৬৫) গুরুতর আহত হন। পরিবারের আরও কয়েকজন সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগে বলা হয়েছে।

রিপন মিয়া আরও দাবি করেন, এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ উল্লাহ ভূইয়া জানান, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সুনামগঞ্জ  বিশ্বম্ভরপুর উপজেলা  বিরোধ  সংঘর্ষ  সুনামগঞ্জ  নারী  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: