কুমিল্লায় গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই জামায়াত নেতার রোকন পদ বাতিল

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় দলটির মহানগর আমির ও নায়েবে আমিরের

2026-11-02T07:13:04+00:00
2026-11-02T07:13:04+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুমিল্লায় গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই জামায়াত নেতার রোকন পদ বাতিল
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:১৩ এএম 
ছবি : সংগৃহীত
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় দলটির মহানগর আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল করা হয়েছে।

রোকন পদ হারানো দুই নেতা হলেন কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুন। রোববার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক আবদুল হালিম।


তিনি জানান, গত ১৪ অক্টোবর কুমিল্লা নগরীর মোঘলটুলি এলাকার ফারুকী হাউসে মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ২৬ অক্টোবর জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়। পরে নির্বাহী পরিষদ কাজী দ্বীন মোহাম্মদ ও একেএম এমদাদুল হক মামুনের রোকনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের পাশাপাশি মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কুমিল্লা  গাড়ি ভাঙচুর  জামায়াত নেতা  রোকন  পদ  বাতিল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: