প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:০০ এএম আপডেট: ০২.১১.২০২৬ ২:০৯ এএম
ছবি : সংগৃহীত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে খুলনার নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৬১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যশোর শিক্ষা বোর্ডের অধীন এ বছর শতভাগ পাস করা মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। ইংরেজি ভার্সনের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলে মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান (শিক্ষা), বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন।
এ সাফল্যে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে।
ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন পরিচালনা পর্ষদের সভাপতি।
সময়ের আলো/এসএকে