গফরগাঁওয়ে রেলব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলব্রিজ পার হওয়ার সময় নিচে পড়ে আহত মো. সোহাগ মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু

2026-11-01T21:59:39+00:00
2026-11-01T21:59:39+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে রেলব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম 
নিহত মো. সোহাগ মিয়া। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলব্রিজ পার হওয়ার সময় নিচে পড়ে আহত মো. সোহাগ মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১ নভেম্বর) সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী স্টেশনের শীলা রেলব্রিজে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহাগ মিয়া গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে এবং একটি ঔষধ কোম্পানির স্থানীয় প্রতিনিধি ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ শীলা রেলব্রিজ পার হওয়ার সময় স্লিপারে চাকা পিছলে মোটরসাইকেলসহ নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। ভোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহাগ মিয়ার চাচাতো ভাই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। কর্মসূত্রে উপজেলার গয়েশপুর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়মনসিংহ  দক্ষিণ গফরগাঁও  মোটরসাইকেল  রেলব্রিজ  আহত  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: