খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে (৪৪) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড়

2026-11-01T21:20:46+00:00
2026-11-01T21:20:46+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম 
প্রতীকী ছবি
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে (৪৪) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিন’-এ ঘটনাটি ঘটে।

নিহত হুমায়ুন কবির ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড়ো মসজিদের পেছনের নিজ বাড়িতেই বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় হুমায়ুন কবির তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ সেখানে অতর্কিত হামলা চালায় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর এ নৃশংস হামলা চালায়। তারা চাচার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   খুলনা  তাঁতি দল নেতা  কুপিয়ে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: