গ্রেফতার আওয়ামী লীগ-ছাত্রলীগের ৯ নেতা-কর্মী

গাজীপুর সংবাদদাদতা

সারাদেশ

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নয় নেতা-কর্মীকে গ্রেফতার

2026-11-01T20:36:52+00:00
2026-11-01T20:36:52+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানি
গ্রেফতার আওয়ামী লীগ-ছাত্রলীগের ৯ নেতা-কর্মী
গাজীপুর সংবাদদাদতা
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম 
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ। ছবি : সংগৃহীত
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) ভোরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইউসুফ সিকদার, মৌচাক ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল হোসেন এবং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া। এ ছাড়া যুবলীগ ও আওয়ামী লীগের আরও পাঁচ কর্মী রয়েছেন।

পুলিশ জানায়, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এই আন্দোলনকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।


এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান রোববার দুপুরে ফেসবুক পোস্টে অভিযোগ করেন, গাজীপুরের শ্রমিক আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও লেখেন, ‘গাজীপুর শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম; আর আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ দিচ্ছে জামায়াত-এনসিপি। তাদের শ্রমিক সংগঠনও আন্দোলনে যুক্ত আছে। ডিসেম্বর মাসকে টার্গেট করে এমন অসংখ্য আন্দোলন গড়ে তোলার অপচেষ্টায় লিপ্ত আছে দেশবিরোধী শক্তি।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে নয়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গ্রেফতার  আওয়ামী লীগ  ছাত্রলীগ  নেতা  কর্মী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: