মাছের ঘেরে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে একটি মাছের ঘেরে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১

2026-11-01T23:18:30+00:00
2026-11-01T23:18:30+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাছের ঘেরে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে একটি মাছের ঘেরে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সকাল সোয়া নয়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বালুখালী বিজিবি বিওপির বাংলাদেশ সীমান্ত পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারকাটি এলাকার একটি মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত কিশোরের নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি। তার বাবা-মায়ের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  সীমান্ত  পালংখালী  মাছের ঘের  পানি  অজ্ঞাতপরিচয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: