অস্ত্র হাতে নিজেদের গ্রুপের প্রচার, ‘এসবিএস’র ৪ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর কুমিল্লায় ‘এসবিএস’ গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার

2026-11-01T10:08:18+00:00
2026-11-01T10:08:18+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
অস্ত্র হাতে নিজেদের গ্রুপের প্রচার, ‘এসবিএস’র ৪ সদস্য গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:০৮ এএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর কুমিল্লায় ‘এসবিএস’ গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তারা সবাই সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন তরুণকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাদের নিজেদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিতে শোনা যায়। নিজেদের তৈরি এই গ্রুপের নামে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে একাধিক দল কাজ শুরু করে। পরে তাদের অবস্থান শনাক্ত করে উনাইসার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।



কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর একাধিক দল কাজ শুরু করে। পরে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের রোববার আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা নিজেরাই একটি সংগঠন তৈরি করে এর নাম দিয়েছেন ‘এসবিএস’।

সময়ের আলো/জোই
  বিষয়:   অস্ত্র হাত  গ্রুপ প্রচার  এসবিএস  সদস্য গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: