১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন ক্ষেতলালের রীতি

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

স্বামীর অনুপ্রেরণায় দীর্ঘ ১৪ বছর পর আবারও পড়াশোনা শুরু করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুন

2026-11-01T08:37:16+00:00
2026-11-01T08:37:16+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন ক্ষেতলালের রীতি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ এএম 
রীতি খাতুন। ছবি : সময়ের আলো
স্বামীর অনুপ্রেরণায় দীর্ঘ ১৪ বছর পর আবারও পড়াশোনা শুরু করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুন (৩০)। সংসার ও সন্তানের দায়িত্ব সামলে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে এ ফল অর্জন করেন তিনি।

রীতি উপজেলার নসিরপুর গ্রামের আব্দুল আলিম মণ্ডল বাবুর স্ত্রী। তিনি ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় অংশ নেন।

২০১০ সালে মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন রীতি। পরের বছর তার বিয়ে হয়। এরপর সংসারজীবনে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তার ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তবে পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি তিনি। ২০২৪ সালে স্বামীর উৎসাহে এসএসসি পাসের প্রায় ১৪ বছর পর কলেজে ভর্তি হন।

সংসারের কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাকে। প্রতিবেশীদের উপহাসও শুনতে হয়েছে। তবে দমে না গিয়ে পড়াশোনা চালিয়ে যান। এ ক্ষেত্রে স্বামীর পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন তিনি।


রীতি খাতুন বলেন, স্বামীর সহযোগিতা ও অনুপ্রেরণা না পেলে এই বয়সে পড়াশোনা করা সম্ভব হতো না। সংসারের কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। ভালো ফলাফলের পেছনে শিক্ষকদেরও অবদান রয়েছে।

স্বামী আব্দুল আলিম মণ্ডল বাবু বলেন, স্ত্রীর পড়াশোনার আগ্রহ দেখে তাকে কলেজে ভর্তি করিয়েছেন। তার ফলাফলে পরিবারের সবাই খুশি।

ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি রীতির এমন ফলাফল প্রশংসনীয়। তার অধ্যবসায় অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন ক্ষেতলালের রীতি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: