রাজাপুরে রাতে ‘জয় বাংলা’ স্লোগান, বিকেলে মামলা, সন্ধ্যায় আদালতে ৪ জন

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৮ জনের নাম

2026-11-01T08:48:14+00:00
2026-11-01T08:48:14+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজাপুরে রাতে ‘জয় বাংলা’ স্লোগান, বিকেলে মামলা, সন্ধ্যায় আদালতে ৪ জন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ এএম 
মো. জাকির মৃধা, মো. অলিউর রহমান, মো. হেমায়েত উদ্দিন হাওলাদার ও মো. কবির হোসেন হাওলাদার। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুরে রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজাপুর থানায় মামলাটি করা হয়। পরে গ্রেফতার চারজনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চর বাগড়ি এলাকার মো. জাকির মৃধা, সাতুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. অলিউর রহমান, রাজাপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. হেমায়েত উদ্দিন হাওলাদার এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. কবির হোসেন হাওলাদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চর বাগড়ি এলাকার একটি বসতবাড়িতে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় রাজাপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার বিকেলে মামলা করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছিলেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, আটক চারজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকেলে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সেময়ের আলো/জোই
  বিষয়:   ঝালকাঠি  রাজাপুর  রাত  জয় বাংলা  স্লোগান  বিকেলে মামলা  সন্ধ্যা  আদালত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: