গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও

2026-11-01T10:07:47+00:00
2026-11-01T10:07:47+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম 
ছবি : সংগৃহীত
গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

রোববার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন।

তিনি জানান, জেলার কালিয়াকৈর ও সফিপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছেছেন। শিল্প পুলিশকে সহায়তা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।


পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ঠেকাতে বিজিবি মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি পুলিশ সুপার।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গাজীপুর  ৫ প্লাটুন  বিজিবি  মোতায়েন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: