মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-11-02T04:26:00+00:00
2026-11-02T04:26:00+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, প্রাণ গেল ব্যবসায়ীর
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:২৬ এএম 
ছবি : সংগৃহীত
মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে। তিনি ওই বাজারে দর্জির কাজ করতেন। তার ছেলে সাইফুল ইসলাম একই বাজারে একটি ফার্মেসি পরিচালনা করেন।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য নেন একই বাড়ির শাকিল হোসেন। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বললেও ১৩ দিনেও তা ফেরত দেননি তিনি।


রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলটি আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে শাকিল টালবাহানা শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ, এরপর শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, হোসেন মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মোটরসাইকেল  হামলা  ব্যবসায়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: