যশোরে আ. লীগের মিছিল, ৪১ নেতাকর্মী গ্রেফতার.

নিজস্ব প্রতিবেদক, যশোর

সারাদেশ

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোররাতে জেলার আট

2026-11-02T22:58:00+00:00
2026-11-02T22:58:00+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
যশোরে আ. লীগের মিছিল, ৪১ নেতাকর্মী গ্রেফতার.
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোররাতে জেলার আট উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা রয়েছেন।

গ্রেফতারের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে, নাশকতা, সন্ত্রাস বিরোধী আইনে মামলা এবং অন্য ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে স্ব-স্ব আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, যশোর সদরে ১৭ জন, চৌগাছা উপজেলাতে ২ জন, মণিরামপুরে ৩ জন, শার্শাতে ২ জন, অভয়নগর ৪ জন, কেশবপুর ৩ জন, বাঘারপাড়া ৪ জন, বেনাপোলে ৪ জন ও ঝিকরগাছাতে ২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, রোববার ভোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল করেছে। নারী পুরুষদের সঙ্গে যুবদলের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় শহরের লালদিঘি থেকে শুরু করে মিছিলটি মাইকপট্টি প্রদক্ষিণ করতে। এই মিছিলের নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ। এ ঘটনায় সোমবার শেখ শহীদসহ সন্দেহভাজন ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সময়ের আলো/আতা
  বিষয়:   যশোর  আওয়ামী লীগ  মিছিল  নেতাকর্মী  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: