স্বামীর টাকা আত্মসাৎ, নার্স স্ত্রী কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীতে স্বামীর দায়ের করা ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

2026-11-02T23:23:39+00:00
2026-11-02T23:23:39+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বামীর টাকা আত্মসাৎ, নার্স স্ত্রী কারাগারে
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পিএম 
স্বামীর টাকা আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে। ছবি : সময়ের আলো
রাজবাড়ীতে স্বামীর দায়ের করা ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

তানিয়া বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালের নার্স বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান। এ বিষয়ে তিনি জানিয়েছেন, আপসের শর্তে আগে জামিন পেলেও সমঝোতা না হওয়ায় আদালত তানিয়া খাতুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ব্যাংকে জমা রাখার জন্য স্ত্রীকে ৬ লাখ টাকা দেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেন। অভিযোগ, ওই টাকা ব্যাংকে জমা না রেখে আত্মসাৎ করেন তানিয়া।

এ ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি আদালতে মামলা করেন সাখাওয়াত হোসেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা উল্লেখ করে প্রতিবেদন দেয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজবাড়ী  স্বামী  আত্মসাৎ  মামলা  নার্স  কারাগার  আদালত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: