বোয়ালখালীতে সিএনজি-টেম্পু সংঘর্ষে আহত ৬

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও সিএনজি টেম্পু মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা সোয়া

2026-11-07T13:37:29+00:00
2026-11-07T13:37:29+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে সিএনজি-টেম্পু সংঘর্ষে আহত ৬
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম 
দুর্ঘটনায় শিকার টেম্পু। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও সিএনজি টেম্পু মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, পটিয়া চরকানাই কাসেম মাস্টারের বাড়ির খায়ের আহমদের ছেলে সিএনজি অটোরিকশা চালক আনোয়ার হোসেন(৩২),পশ্চিম গোমদন্ডী গোয়াজতালুকদারের বাড়ি মৃত খলিলুর রহমানের ছেলে জেবল হোসেন(৭৫), মুহাম্মদ এসকান্দরের ছেলে নেছারুল আলম(৫০), পশ্চিম কধুরখীলের আবদুল মাঝির বাড়ির আহমদ মিয়ার ছেলে ইলিয়াস (৬৫), কধুরখীল আবদুল মাঝির বাড়ির ইলিয়াসের ছেলে এমরান(৩৮) ও ইলিয়াসের স্ত্রী ছেমনারা বেগম(৬০)।


প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কালুরঘাট থেকে আসা একটি টেম্পু মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের যাত্রীরা আহত হন এবং সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে খাইর মারজান আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বোয়ালখালী  সিএনজি  টেম্পু  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: