কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগের কর্মকর্তারা শকুনটিকে উদ্ধার

2026-11-07T13:27:10+00:00
2026-11-07T13:27:10+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:২৭ পিএম 
হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগের কর্মকর্তারা শকুনটিকে উদ্ধার করে চিকিৎসা ও পরিচর্যার জন্য রংপুরে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির শকুনটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।

রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে এ প্রজাতির কিছু শকুন বাংলাদেশে আসে।


কুড়িগ্রাম বন বিভাগের জেলা কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বলেন, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী একটি পরিযায়ী শকুন। সাধারণত শীত মৌসুমে হিমালয় ও এর আশপাশের অঞ্চল থেকে এ প্রজাতির শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম  আহত  বিরল প্রজাতি  হিমালয়ান গৃধিনী শকুন  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: