ধামরাইয়ে পল্লী সেবা পরিবহনের বাসে আগুন

ধামরাই সংবাদদাতা

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে পল্লী সেবা পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের

2026-11-07T11:07:12+00:00
2026-11-07T11:07:12+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে পল্লী সেবা পরিবহনের বাসে আগুন
ধামরাই সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০৭ এএম 
পল্লী সেবা পরিবহণে আগুন। ছবি : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে পল্লী সেবা পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসে আগুন লাগার খবর পেয়ে রাত আড়াইটার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।


ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে বাসটির প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ধামরাই  পল্লী সেবা পরিবহণ  বাসে আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: