খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাজন পাড়া এলাকায় বাসের ভেতর

2026-11-07T09:50:00+00:00
2026-11-07T09:50:00+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৫০ এএম 
আগুন নেভানোর পর বিআরটিসে বাস। ছবি : সময়ের আলো
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাজন পাড়া এলাকায় বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত। খবর পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাসটি আগুন দিয়েছে। বিআরটিসির যাত্রীবাসটি খাগড়াছড়ি -চট্টগ্রাম সড়কে চলাচল করে। 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, গাড়ি চালকের সহকারী বাসের ভেতরে ঘুমাচ্ছিল। ভোর ৪টার কিছুসময় আগে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে বলে জানায় ফায়ার সার্ভিস।


পুলিশের ধারণা ভোররাতে দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এসময় বাসের হেলপার গাড়ির ভেতরে ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

আগুনে অন্তত ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  বিআরটিসি  বাসে আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: