শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেফতার ৫

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে

2026-11-07T08:31:46+00:00
2026-11-07T08:31:46+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেফতার ৫
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩১ এএম 
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেফতার ৫
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নে শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত টহলের সময় কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করতে দেখে পুলিশ। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন মুজাফফর আলী, রমজান, রকিবুল ইসলাম, আব্দুর রহমান ও সাগর।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেরপুর  জয় বাংলা  স্লোগান  মিছিলের চেষ্টা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: