২ রাউন্ড গুলি ও ওয়ান শুটারগানসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেফতার করেছে।

2026-11-07T04:24:23+00:00
2026-11-07T04:24:23+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
২ রাউন্ড গুলি ও ওয়ান শুটারগানসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:২৪ এএম 
ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১০টার সময় ক্যাম্প-৮/ইস্ট এলাকা থেকে তাকে উক্ত অস্ত্র গুলিসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো. জুবায়ের (২৭) ক্যাম্প-৮/ইস্ট এর ৬৬-বি/এ-ব্লকের হোসেন আলীর ছেলে। ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ শুক্রবার (৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান,বৃহস্পতিবার রাত ১০টার দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৮/ইস্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮/ইস্ট এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় মো. জুবায়েরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি থাকার বিষয়টি জানা যায়। 

পরবর্তীতে, অভিযানের একপর্যায়ে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একটি মাটির ভিটা দেখিয়ে জানায় যে, কয়েক মাস পূর্বে সে উক্ত স্থানে গর্ত করে মাটির নিচে অবৈধ অস্ত্র ও গুলি পুঁতে রেখেছে। উপস্থিত সাক্ষীদের সঙ্গে নিয়ে এবং তাদের ব্যবহৃত কোদাল ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত স্থান খনন করে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র গুলিসহ গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  রোহিঙ্গা  ক্যাম্প  এপিবিএন  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: