প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম
এগারোখানের গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়। ছবি : সময়ের আলোনড়াইলে দুই দিনব্যাপী জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে নড়াইলের এগারোখানের গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এবং আলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, পরিচালক (বাণিজ্যিক) মো. গনীউল আজম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী এবং নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ উৎসবের মূল আকর্ষণ জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা। আগামীকাল শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিদিন থাকছে বিনা মূল্যে চিকিৎসাসেবা, সংগীত পরিবেশনা, নৃত্য ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও নারী ক্ষমতায়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
সময়ের আলো/এনএন