চট্টগ্রামে সরকারি ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় দুটি সরকারি দফতর লক্ষ্য করে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার

2026-11-06T20:44:26+00:00
2026-11-06T20:44:26+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে সরকারি ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম 
ষোলশহর এলাকার এলজিইডি ভবনের সামনে ছোড়া হয় দুটি পেট্রোল বোমা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় দুটি সরকারি দফতর লক্ষ্য করে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে পেট্রোলবোমাগুলো ছোড়া হয়। পাঁচলাইশ থানার ষোলশহরের ২ নম্বর গেটে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এসব বোমা এসে পড়ে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বোমা নিক্ষেপে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত করার কাজ চলছে ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ষোলশহর এলাকার এলজিইডি ভবনের সামনে ছোড়া হয় দুটি পেট্রোল বোমা। ছোড়ার পরপরই মাটিতে পড়ে ভেঙে যায়। এসময় আগুন বা কোনো ধরনের বিস্ফোরণ হয়নি। একই সময় চাঁন্দগাঁও ভূমি অফিসের সামনে বোমা ছোড়ার পর আগুন ধরে যায়। তাৎক্ষণিক পরিচ্ছন্নতাকর্মীরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পেট্রোল বোমা নিয়ে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ২ নম্বর গেট এলাকায় অবস্থিত এলজিইডি কার্যালয়ের সামনে দুটি এবং পার্শ্ববর্তী চান্দগাঁওমুখী ভূমি কার্যালয়ের সামনে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এলজিইডি অফিসের সামনে দুটি পেট্রোল বোমা পড়েছিল। তবে দুটি বোমাই বিস্ফোরিত হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ওপরের ফ্লাইওভার থেকে পেট্রোল বোমাগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   চট্টগ্রাম  সরকারি ভবন  পেট্রোল বোমা  নিক্ষেপ  এলজিইডি কার্যালয়  চান্দগাঁও ভূমি কার্যালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: