প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম আপডেট: ০৬.১১.২০২৬ ৮:২৯ পিএম
হিলি স্থলবন্দর। ছবি : সংগৃহীত আগামীকাল শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক থাকবে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।
শুক্রবার (৬ নভেম্বর)বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন মণ্ডল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটির কারণে ওই দিন হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরদিন ৮ নভেম্বর রোববার থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সময়ের আলো/এনএন