চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

চাঁদপুরে ‘৩৬ জুলাই’ মঞ্চের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের শহীদ মিনার

2026-11-06T19:08:06+00:00
2026-11-06T19:08:06+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম 
দুর্বৃত্তরা টায়ার পুড়িয়ে আগুন ধরিয়ে দেন। ছবি : সংগৃহীত
চাঁদপুরে ‘৩৬ জুলাই’ মঞ্চের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিত এই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর মঞ্চটির স্তম্ভ ও বেদির বিভিন্ন অংশে আগুনে পোড়ার স্পষ্ট চিহ্ন দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত বা কী কারণে অগ্নিসংযোগ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মামুন জানান, টায়ার পুড়িয়ে ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চাঁদপুর  জুলাই স্মৃতিস্তম্ভ  দুর্বৃত্ত  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: