রংপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর-শাশুড়ি পলাতক

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের মিঠাপুকুরে শিরিনা আক্তার (১৯) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পর শ্বশুর-শাশুড়ি ও ননদ বাড়ির গরু-ছাগল নিয়ে পালিয়ে

2026-11-06T21:02:16+00:00
2026-11-06T21:02:16+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
রংপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর-শাশুড়ি পলাতক
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম 
প্রতীকী ছবি
রংপুরের মিঠাপুকুরে শিরিনা আক্তার (১৯) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পর শ্বশুর-শাশুড়ি ও ননদ বাড়ির গরু-ছাগল নিয়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে এলাকাবাসী।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত রসুলপুর (মিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিরিনা আক্তার ওই এলাকার রাফিউল ইসলামের স্ত্রী। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার দুপুরে শ্বশুর-শাশুড়ি ও ননদের সঙ্গে শিরিনার পারিবারিক বিরোধ ও ঝগড়া হয়। এর জেরে তাকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করছে এলাকাবাসী। পরে অভিযুক্তরা বাড়ির গরু-ছাগল নিয়ে পালিয়ে যান বলেও দাবি তাদের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘরের ভেতরে রক্তের দাগ এবং নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   রংপুর  গৃহবধূ  রহস্যজনক মৃত্যু  শ্বশুর-শাশুড়ি  পলাতক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: