বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি, পাল্টা গুলি বিজিবির

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশি এক যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। বিএসএফের গুলিবর্ষণের ঘটনার

2026-11-07T04:08:39+00:00
2026-11-07T04:08:39+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি, পাল্টা গুলি বিজিবির
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:০৮ এএম 
ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশি এক যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। বিএসএফের গুলিবর্ষণের ঘটনার পর বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে জীবননগর সীমান্তের মেদিনীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে জীবননগর উপজেলার হরিহারনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান মনিরুল ইসলামসহ সাতজন। এ সময় তাদের দেখে গুলি ও রাবার বুলেট ছোড়ে বিএসএফ সদস্যরা। এসময় মনিরুলের সাথে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। মনিরুল আর ফিরে আসেনি। 

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির জানায়, ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। পরে বিজিবি মেদিনীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর নিরাপত্তার কথা ভেবে পাল্টা গুলিবর্ষণ করে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চুয়াডাঙ্গা  জীবননগর  সীমান্ত  বাংলাদেশ  ভারত  বিএসএফ  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: