মিরপুরের কালশীতে ককটেল বিস্ফোরণ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর মিরপুরের কালশী মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল

2026-11-07T05:21:52+00:00
2026-11-07T05:21:52+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিরপুরের কালশীতে ককটেল বিস্ফোরণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:২১ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের কালশী মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল হামলার খবর আসার মধ্যেই কালশীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের যুক্ততা নিয়ে অভিযোগ উঠলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, কালশী এলাকার বিস্ফোরণের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অধিকাংশ ঘটনায় দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম বলেন, চলন্ত মোটরসাইকেল থেকে বিমানবন্দর গোলচত্বরে ককটেল নিক্ষেপ করা হলে সেগুলোর বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়েছেন— এমন কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার পর কালশী-বিমানবন্দর গোলচত্বর ছাড়াও খিলগাঁওয়ে আনসার সদর দপ্তর, আদাবর থানা এবং শাহবাগ থানার বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সবকটি স্থানেই দুর্বৃত্তরা একই কায়দায় মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজধানী  মিরপুর  কালশী  ককটেল  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: