প্রতিটি জেলায় উপজেলায় টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা : প্রতিমন্ত্রী

পিরোজপুর সংবাদদাতা

সারাদেশ

কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিটি উপজেলায়

2026-11-07T08:49:44+00:00
2026-11-07T08:49:44+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
প্রতিটি জেলায় উপজেলায় টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা : প্রতিমন্ত্রী
পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ এএম 
পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি : সময়ের আলো
কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের পরিকল্পনা অনুযায়ী কারিগরি শিক্ষার সুযোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব হবে।

পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়নকাজ প্রসঙ্গে তিনি বলেন, এসব অবকাঠামো নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদফতর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম জানান, সারা দেশের ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও নির্মাণসামগ্রী সংগ্রহের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন পুরোদমে নির্মাণকাজ শুরু হবে।


প্রকল্পের আওতায় ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ওয়ার্কশপ ভবন, ১১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ছয়তলা প্রশাসনিক ভবন এবং ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ছয়তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে রিটেইনিং ওয়াল, সীমানাপ্রাচীর ও মূল ফটক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী, জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা, প্রকল্পের ঠিকাদার এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   জেলা  উপজেলা  টেকনিক্যাল কলেজ  প্রতিষ্ঠা  পরিকল্পনা  প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: