অর্থনীতি বিকাশের বড় অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

অর্থনীতি বিকাশের বড় অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা। অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম পূর্বশর্ত

2026-11-07T12:57:53+00:00
2026-11-07T12:57:53+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
অর্থনীতি বিকাশের বড় অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম 
সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সময়ের আলো
অর্থনীতি বিকাশের বড় অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা। অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার (৭ নভেম্বর) সকালে সিলেটের নাইওরপুলের হোটেল ফরচুন গার্ডেনে সামাজিক সম্প্রীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না। সরকার ঘটনার পরপরই মজুরি বোর্ড গঠন করেছে। ডিসেম্বর থেকে নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। 

মন্ত্রী আরও বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে স্বাভাবিক কারণের বাইরে অন্য কোনো কার্যকারণ রয়েছে কি না, তা সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন। এ ধরনের অসন্তোষের কারণে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়লেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।


অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ মালিক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ছাড়াও বিভিন্ন পর্যায়ের ইমাম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

সময়ের আলো/জোই 
  বিষয়:   অর্থনীতি বিকাশে  অস্থিতিশীলতা  অস্থিরতা  বাণিজ্যমন্ত্রী  খন্দকার আব্দুল মুক্তাদির  সিলেট  আইনশৃঙ্খলা পরিস্থিতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: