শহিদ মিনার থেকে ফেরার পথে ২ আ. লীগ নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিছিল নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

2026-02-21T17:31:54+00:00
2026-02-21T17:32:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধা
শহিদ মিনার থেকে ফেরার পথে ২ আ. লীগ নেতা আটক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৫:৩২ পিএম
এমারুল ইসলাম সাবিন ও শাহীন চোকাদ্দার। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিছিল নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা পৌরপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল পৌনে তিনটার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী পুষ্পমাল্য নিয়ে মিছিল বের করেন। মিছিলটি পৌরপার্কে অবস্থিত শহিদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখান থেকে ফেরা পথে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন চোকাদ্দার।


বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে একত্রিত হয়ে কর্মসূচি পালনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর


  বিষয়:   গাইবান্ধা  শহিদ মিনার  ফেরার পথে  আ. লীগ  নেতা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: