বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’-এর সম্পর্ক নেই : বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা

জাতীয়

বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বলে মন্তব্য করেছেন

2026-02-21T17:29:07+00:00
2026-02-21T17:35:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’-এর সম্পর্ক নেই : বিদ্যুৎমন্ত্রী
সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৫:৩৫ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলবো। কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।’


তিনি বলেন, ‘ব্রিটিশরা এই দেশে অনেক ক্ষতি করে গেছে। আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল, আমাদের শোষণ করার জন্য। ৫৪ সালে যারা জীবন দিয়েছে তারাই ভাষা রক্ষার বীজ বপন করে গিয়েছিল। তোমরা যারা তরুণ আছো, তোমাদের ভাবতে হবে। না হলে কিন্তু আমাদের এক্সট্রিম রাইট চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা না করায় আমাদের মধ্যে জাতীয়তাবোধ (ন্যাশনালিজম) গড়ে ওঠেনি। নিজের ভাষা ও নিজের দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, অন্য কেউ এসে গড়ে দেবে না।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বাংলা ভাষা  ইনকিলাব জিন্দাবাদ  বিদ্যুৎমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: