বজ্রবৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী কয়েক দিনে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে

2026-02-21T17:52:17+00:00
2026-02-21T18:40:44+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বজ্রবৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৬:৪০ পিএম
বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে । ছবি : সংগৃহীত
আগামী কয়েক দিনে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তনের কারণে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে আরও জানানো হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দেওয়া পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

Advertisement
পূর্বাভাস জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হওয়ার আভাস মিলেছে।


সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বৃষ্টিপাতের পরিধি আরও বিস্তৃত হতে পারে। ওই দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির দেখা মিলতে পারে।

বুধবারও কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে, বিশেষ করে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে। বৃষ্টির প্রভাবে ওই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বজ্রবৃষ্টি  পূর্বাভাস  আবহাওয়া অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: