এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর পর এক দলটির আরেক মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক

2026-02-21T20:59:56+00:00
2026-02-21T20:59:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম 
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর পর এক দলটির আরেক মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন পাটওয়ারী। ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’

পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৮৩টি হাজার রিঅ্যাকশন, সাড়ে ৬ হাজার কমেন্টস ও প্রায় তিন হাজার শেয়ার হয়েছে।

এর আগে ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২ শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পোস্টের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


শনিবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে পোস্ট দেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

পোস্টটি দেওয়ার পর (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ৪ লাখ ৭৭ হাজার রিয়েকশন, প্রায় ৫৫ হাজার কমেন্ট ও ১৫ হাজার শেয়ার হয়েছে।

এফআর
  বিষয়:   জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  মুখ্য সংগঠক  সংসদ সদস্য  হাসনাত আব্দুল্লাহ  নাসীরুদ্দীন পাটওয়ারী  স্ট্যাটাস ভাইরাল 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: